1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তারেক রহমানের

বায়ান্ন রাজনৈতিক উইং-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

“তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” — এই স্লোগানকে সামনে রেখে আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন — জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল-এর যৌথ বিভাগীয় সমাবেশ। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীদের অংশগ্রহণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন,“বাংলাদেশের তরুণ সমাজ আজ বঞ্চনার শিকার। তাদের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ একের পর এক হরণ করা হচ্ছে। আজকের এই সমাবেশ তারুণ্যের আত্মপ্রকাশ, তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ সূচনা।”

বিকেল থেকে নয়াপল্টনে ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকায় সজ্জিত সমাবেশস্থল এক উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে। চারটি বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা মিছিল সহকারে যোগ দেন সমাবেশে। স্লোগানে স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

সমাবেশ ঘিরে আশপাশে ছিল বিপুল নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park