1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে এক জনের মৃত্যু

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে রাফি হোসেন (১৭) নামে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাফি মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার আলফালাহ প্রিন্টার্সের স্বত্বাধিকারী মোক্তাদির হোসেনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি শনিবার ২৯ জুলাই ২০২৩ইং, সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার বইয়ের কোরাসের স্বত্বাধিকারী কবি মুজাহিদ আহমদ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রাফি জ্বরে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার জেলা সির্ভিল সাজন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় চলতি বছর এ পর্যন্ত ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park