1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ডিআরএসপির সড়ক দুর্ঘটনার ডাটাবেস বিষয়ক সফটওয়্যার (DARC) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে গাড়ি দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা রোড় ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)-এর আয়োজনে ডিএমপির ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অফ রোড ক্র্যাশ (DARC) সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় প্রায় সোয়া দুই কোটি লোকের বসবাস। এই শহরে যে পরিমাণ রাস্তা রয়েছে তা নিতান্তই কম। একটি আদর্শ শহরে ২৫ ভাগ রাস্তা থাকার কথা। কিন্তু আমাদের রয়েছে মাত্র ৮ ভাগ রাস্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকাবাসীর মূল সমস্যা যানজট। পাশাপাশি এ শহরে দুর্ঘটনার মাত্রা অনেক বেশি। বিভিন্ন সমস্যার মধ্য দিয়েই আমাদের ট্রাফিক সদস্যরা কাজ করছেন। তাই আমি বলবো ট্রাফিক ব্যবস্থাপনায় আমাদের সদস্যদের কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, ডিএমপির ট্রাফিক সদস্যদের দক্ষতা উন্নয়নে জাইকা আমাদের দেশে কাজ করার পাশাপাশি আমাদের অফিসারদেরও তাদের দেশে নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন। এই দক্ষতা কাজে লাগিয়ে আমাদের অফিসাররা ঢাকা মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, আজকে যে সফটওয়্যারটি উদ্বোধন করা হচ্ছে সেটি একটি অত্যাধুনিক সফটওয়্যার। এই সফটওয়্যার প্রশিক্ষণে যে সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করবেন তারা প্রশিক্ষণ শেষে তাদের সেই অভিজ্ঞতা সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, তাহলে দুর্ঘটনা কমে আসবে। পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফিরবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরএসপি প্রজেক্টের জাইকা এক্সপার্ট ইরিয়ে টেটসুশি ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বিপিএম-বার, পিপিএম-বার।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাইকার প্রতিনিধিবৃন্দ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park