1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচার: চক্রের মূলহোতা সিআইডির জালে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী সারদায় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ: জনগণের সেবক হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’ সেনাবাহিনী প্রধানের উদ্বোধনে শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী বীর প্রতীক ল্যান্স নায়েক কাজী আবুল বাশারের ৩৭তম শাহাদাত বার্ষিকী আজ ঢামেকের ৮০ বছর পূর্তি উদযাপন: ডিএমসি-ডে ২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় বিলাসবহুল ট্রানজিট হাউসে অভিযান: ১০ বাংলাদেশি আটক বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: মাদক দমন, নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

ডায়মন্ড যুবলী ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জোনায়েদ খান সীমান্ত-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া ডায়মন্ড যুবলী ক্লাবের উদ্যোগে ৯নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ এই আয়োজনে নানা প্রতিযোগিতামূলক ইভেন্ট ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।

ডায়মন্ড যুবলী ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. হারুনর রশীদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খানের সঞ্চালনায় আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার মো. বাহাউদ্দিন এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রিন্সেস হাফেজা জামাল হেলালী।

১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, মার্বেল দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

বিকেল ৩:৩০টায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৯নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম আসাদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে।”

উপস্থিত অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশা ব্যক্ত করেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও খেলাধুলার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন, আয়োজক কমিটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park