1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়বাবাদী দল (বিএনপি) কেন্দ্রে ঘোষিত ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে আজ মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ইং, মৌলভীবাজার শহরের বিভিন্ন দোকান ও বাসা-বাড়িতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মো. মহিতুর রহমান হেলাল, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আহমদ আহাদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মুনাইম কবির, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক এম এ নিশাত, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক কৃষক মো. নানু মিয়া, জেলা কৃষক দলের সদস্য মো. জামাল আহমদ, জেলা কৃষক দলের সদস্য মো. লোকমান মিয়া, জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী-সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ছাত্রদল-সহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
লিফলেট বিতরণ কালে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) বলেন, বর্তামান সরকারের অবৈধ নির্বাচন, অবৈধ তফসিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যাখ্যান করেছে। তাই সাধারণ জনগণকে বলছি, ডামী নির্বাচন বর্জন করুন বাংলাদেশকে রক্ষা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park