1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে হেনা বেগম নামে (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ০২ জানুয়ারি ২০২৪ইং, দুপুর ১টার সময় উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
হেনা বেগম ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে। তিনি ওই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য।
স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন চালক। পথে পৌনে ৯টার সময় বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা বেগম। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসআই জাহানারা আরও বলেন, ধারণা করা হচ্ছে, হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চায় তারা। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park