1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ট্রাকে পিষ্ট হয়ে ঝিনাইদহে এক নারী বাইকার নিহত

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলায় তেতুঁলতলা বাজারে ট্রাক চাপায় রুলী খাতুন (৩০) নামের এক নারী বাইকার নিহত হয়েছে। সোমবার (১ জানুয়ারি)  রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত নারী সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড় নাচনা গ্রামের আনছার আলীর মেয়ে। সোমবার মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী রাকিব হাসান জানান, রাতে কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রুলী খাতুন বড় নাচনা গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে অজ্ঞাত একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনায় রুলী খাতুনের মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আদম আলী জানান, ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা বাজার নামক এলাকায় একটি দুর্ঘটনায় রুলী নামের এক নারী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park