
পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার) উপলক্ষে টাঙ্গাইলে কৃষকের ভাগ্যোন্নয়নে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে কৃষি খাতে আধুনিকায়ন, কৃষকদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি এবং সেবাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের সুবিধা সহজীকরণ এবং কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রী, স্থানীয় প্রশাসন, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ‘কৃষক কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
Leave a Reply