1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ করেছে ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম নবী। বুধবার(৩ জানুয়ারি) তিনি এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন। অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ও ট্রাক প্রতীকের সমর্থক কামাল হোসেন।

আগামী ৫ জানুয়ারি সকাল ১১ টায় ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম নবীর কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্য দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত পহেলা জানুয়ারি শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কামাল হোসেনের বাড়ির সামনে তিনি নৌকা প্রতিকের পোস্টার ছিড়ে পা দিয়ে মাড়ান। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (১) (ক) ও ৭(২) এর বিধির সুস্পষ্ট লংঘন হয়েছে। এছাড়াও একই দিন বিকেলে বগুড়া ইউনিয়নের বিকেবি বাজারে ট্রাক প্রতিকের নির্বাচনী ক্যাম্পে ২০০/৪০০ লোকের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়। যা একই বিধির সুস্পষ্ট লংঘন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেনো নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই মর্মে ৫ জানুয়ারি সকাল ১১ টায় স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।

ঝিনাইদহ জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park