1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সংবাদ সম্মেলন

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভোট সুষ্ঠু হয়নি, কেন্দ্র দখল, ভোট কেটে নেওয়া ও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে ফলা ফল প্রতাখ্যান করে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সংবাদ সম্মেলন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে জেলার শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম দুলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ভোট সুষ্ঠু হয়নি। জোর পূর্বক ভোট কেটে নেওয়া, ভয় ভীতি দেখিয়ে এজেন্ট বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও এ ধরনের অনিয়ম বন্ধ করাতে পারেনি। তাই তিনি এই আসনের বিভিন্ন ইউনিয়নের ২১ টি ভোট কেন্দ্রের ফলাফল প্রত্যাখান করে নির্বাচন কমিশনের কাছে পূন-নির্বাচনের দাবি জানিয়েছেন।
তিনি আরো বলেন, ভোট পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রতীকের সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এমন ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

সেসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ৯৪ হাজার ৩’শ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৮০ হাজার ৫’শ ৪৭ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park