1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত ৬৫ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি’র মাঝে অনুদানের চেক বিতরণ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০২২-২৩ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার নিবন্ধনকৃত ৬৫ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি’র সভাপতি ও সম্পাদকের কাছে ১৯ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, ইউ এর শরিফা খাতুন, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, হরিনাকুন্ডু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা ও মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে  সালমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জেলার ৬ টি উপজেলার ৬৫ টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ক শ্রেনীর ১৫ টি সমিতির  ৪০ হাজার, খ শ্রেনীর ১৫ টি সমিতির ৩০ হাজার এবং ৩৫ টি সমিতির ২৫ হাজার টাকাসহ মোট ১৯ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park