1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ বিআরটিএ’র এক বছরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায়

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ বিআরটিএ’র এক বছরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯’শত ৮ টাকা রাজস্ব আদায় করা হয়।
ঝিনাইদহ বিআরটিএ’র সার্কেলের সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা হস্তান্তর, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স খাত থেকে ভ্যাট, ট্যাক্স বাদেই ২০২২ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯’শত ৮ টাকা রাজস্ব আদায় হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রাজস্ব আদায় হয়েছে, রেজিট্রেশন বাবদ আদায় ৩ কোটি ৬৫ লক্ষ ৫৭ হাজার  ৮২ টাকা। মালিকানা হস্তান্তর বাবদ আদায় ১৯ লক্ষ ৭২ হাজার ৩’শত টাকা। ফিটনেস পুর্ননিবন্ধন বাবদ আদায় ৪৫ লক্ষ ১৯ হাজার ৭৫ টাকা। ট্যাক্স টোকেন বাবদ আদায় ১ কোটি ৯১ লক্ষ ৮১ হাজার ১’শত ৪২ টাকা। লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বাবদ আদায় ৮০ লক্ষ ২ হাজার ৬’শত ৮৩ টাকা।

তিনি আরও জানান, আমি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ঝিনাইদহে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার নেতৃত্বে এর আগে ২০২১ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত ৮ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৭’শত ৭৩ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত দুই বছরে জেলার বিআরটিএ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলোতে তা সম্ভব হয়নি বলেও জানান বিআরটিএ’র এই কর্মকর্তা।
উল্লেখ্য, বিআরটিএ’র সার্বিক কার্যক্রম দৈনন্দিন সম্পন্ন হলেও ড্রাইভিং লাইসেন্স পেতে এখনও পর্যন্ত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে ভুক্তভোগিদের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনার সত্যতা কর্তৃপক্ষ স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park