1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

“জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই শ্লোগানে ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ২৭ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের এমপি বিদ্যুৎ খনিজ ও জ্বালানী সম্পদ মন্ত্রনালয়ের সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইমদাদুল ইসলাম। সেসময় অন্যন্যের  মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আবু তৈয়ব মোঃ জহুরুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সহ-সভাপতি তপতী বিশ্বাস, সচিব নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম সরওয়ার, এলাকা পরিচালক মোস্তাফিজুর রহমান সহ অন্যন্যা কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির সকল উন্নয়ন মূলককর্মকান্ড তুলে ধরে বলেন বাংলাদেশের প্রতিটি জেলার মত ঝিনাইদহ জেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে গেছে। বিদ্যুৎ আধুনিক সভ্যতার চাবিকাঠি। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এবং আধুনিক সভ্য জীবনে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৯৫ সালে অগ্রযাত্রা শুরু করে সুনামের সাথে বিভিন্ন শ্রেণীর প্রায় ৫ লাখ গ্রাহকের সেবা প্রদান করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park