1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ জেলা কারাগারে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীর মৃত্যু

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা কারাগারে মিলন লষ্কর (৩০) নামের নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়। সে শহরের পবহাটি এলাকার আতিয়ার লষ্করের ছেলে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলায় ১৪ বছরের সাজা প্রাপ্ত আসামী মিলন লষ্কর গত জানুয়ারী মাসের ২ তারিখে আদালতে আত্মসমর্পণের পর জেলা কারাগারে আসে। সেই থেকে কারাগারেই ছিল। সোমবার সকালে ফজরের নামায পড়ার পর হঠাৎ সে বুকের ব্যাথা অনুভব করে। পরে সকাল ৭ টা ২০ মিনিটে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সাড়ে ৭ টার দিকে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জেলা কারাগারের জেলার আরও জানান নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩ নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park