1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ ও হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত হয়েছে। আহতদের কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  সকালে হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে ও বুধবার রাতে সদর উপজেলার গান্না বাজারে ঈগল প্রতিকের সমর্থকদের উপর এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের সমর্থক পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে হাফিজুর রহমান টুকু ও সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকোলা গ্রামের আবুল হোসেনের ছেলে আলাউদ্দীন।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, সকালে মাঠে যাচ্ছিলেন হাফিজুর রহমান টুকু। তিনি ঝড়–র মোড়ে পৌছালে নৌকার স্থানীয় এজেন্ট ও কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টুর নির্দেশে আব্দুর রহিমের ছেলে দুলাল মটরসাইকেল যোগে দলবল নিয়ে এসে হাতুড়ি, লোহার পাইপ ও রামদা দিয়ে কুপিয়ে-পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকৎসক ডাঃ আশরাফুজ্জামান সজিব জানান, টুকুর দুই পায়ে কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত হলেও পঙ্গুত্ব বরণের ঝুকি রয়েছে।

আহত হাফিজুর রহমান টুকুর ভাই টিপু সুলতান জানান, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে আমার ভাই ভোট করছিল। সেই অপরাধে কাপাশহাটীয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফৎদোল্লাহ ঝন্টুর লোকজন অর্তকিত হামলা করে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যপারে চেয়ারম্যান শরাফৎদোল্লাহ ঝন্টু জানান, আমার লোকজন হাফিজুর রহমান টুকুকে মারেনি। যারা মারছে তারা আমার লোক না।

হরিনাকুন্ডু থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে নিজেই আসছি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে বুধবার রাতে গান্না বাজারে মন্টু মাস্টার মার্কেটে আলা উদ্দিনের ব্যবসায় প্রতিষ্ঠান মা টেলিকমে হামলার ঘটনা ঘটেছে। এসময় নৌকার সমর্থকরা দোকানের কম্পিউটার ভাংচুর, বিকাশের টাকা লুটসহ দোকানের মধ্যে লুটপাট চালিয়েছে।

হাসপাতালে চিকিৎসসাধীন আহত আলাউদ্দিন জানান, তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় গান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা, তার ছেলে সাগর হোসেন, কাশিমপুর গ্রামের বাচ্চু জোয়ার্দারের ছেলে শামাউল, দুর্গাপুরের মৃত ছামুর ছেলে লিটন, পোড়াবেতাই গ্রামের মহসিনের ছেলে জাহাঙ্গীর, আইনুদ্দিনের ছেলে তারেক, কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মৃত বাবুর ছেলে রুবেল, অমরি দাসের ছেলে রুপ কুমার, চান্দেরপোল গ্রামের ইদবারের ছেলে শান্তি, আমলের ছেলে রিংকু, মাধবপুর গ্রামের মোস্তফা, পোড়াবেতাই গ্রামের মোতালেবের ছেলে নাসির ও তোতা তার উপর দেশীয় অস্ত্র, বাশের লাঠি, লোহার রড দিয়ে হামলা চালায়। তিনি ঈগলের ভোট করার কারণে তার উপর এই হামলা বলে আলাউদ্দীন অভিযোগ করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, ঘটনা শোনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দায়ী ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে একটি এজাহার গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park