1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৭ই মার্চের উপলক্ষে আলোচনা সভা

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ও বাঙালি জাতির মুক্তির সনদ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ। আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন খাজুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মানজুর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ। অতিথিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা। বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ১০ লক্ষাধিক লোকের উপস্থিতিতে যে ঐতিহাসিক বক্তব্য প্রদান করছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,  এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো কবে এ দেশকে মুক্ত করে ছাড়বো  ইনশাআল্লাহ। এই ভাষণ প্রতিটি গ্রামের স্বাধীনতা মুক্তিকামি মানুষের কাছে পৌঁছে যায় এবং যার যা আছে তাই নিয়ে ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমরা যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছি আর হয়তো বেশি দিন বাঁচবো না কিন্তু আপনারা যারা থাকবেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ভালবাসবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ ও ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদাতবরনকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন  মাওলানা মানজুর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park