1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার জেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাওলানা আব্দুর রশিদ। মসজিদের খতিব ও ইমামগনের উদ্দেশ্যে অথিতিবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ইমামদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমী গঠন করা হয়। ইমাম প্রশিক্ষণ একাডেমী মাধ্যমে বাংলাদেশ প্রায় তিন লক্ষ মসজিদের তিন লক্ষ ইমাম ও তিন লক্ষ মুয়াজ্জিনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনগণ ইমাম প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে ও সমাজের যাবতীয় অনাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী পাচার, বাল্যবিবাহ ও আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে দেশের জনগণকে বিরত রাখবে। তাহলেই আজকের ইমাম সম্মেলন সার্থক হবে আমরা আশা করি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে বাংলাদেশের ৬৪ টি জেলায় ৫’শত ৬৪ টি মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্রের কাজ শুরু করেছেন। ইতি মধ্যে ৩’শত মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং অবশিষ্ট মসজিদের কাজ শেষ করে উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ। এই মডেল মসজিদের মাধ্যমে অনেক ইমাম ও মুয়াজ্জিনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সম্মেলন শেষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার  ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park