1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ৫ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন, ঝিনাইদহে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না। যেখানেই এই তিন অপশক্তি থাকবে সেখানেই প্রতিরোধ ও দমন করা হবে। নতুন রুপে এই শহরকে গড়ে তোলা হবে। এ জন্য তিনি ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসির সহায়তা চান।
মহুল শনিবার দুপুরে ঝিনাইদহ পৌর পার্কে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন। সংসদ সদস্য’র পক্ষ থেকে এ কম্বল বিতরণ কর্মসুচির আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী মহুল, পোড়াহাটীর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, বাস মিনিবাস মালিক সমিতির নেতা মোহাম্মদ আলী কানু, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, শান্তি জোয়ারদার ও জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park