1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ৪ দফা দাবী আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস এর শিক্ষার্থীরা স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (০৫-০৯-২০২৩ইং) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস এর শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

রুবাইয়া নাজনীন রিপা ও সুইটি খাতুন বলেন, “স্বাস্থ্য খাতে আজও বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)। ওই পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান বাস্তবায়ন হচ্ছে না। দেশে অন্য সব ডিপ্লোমা সেক্টরের প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি”।

আহসান হাবিব বলেন, “শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, ‘এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ‘কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ চাই, এবং বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান” এর দাবি জানাচ্ছি।
মানববন্ধন থেকে সারা দেশের ৫০ হাজারেরও বেশি ম্যাটস শিক্ষার্থীর এই দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park