1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ৩ টি আসনে নৌকা, ১ টিতে স্বতন্ত্র বিজয়ী

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ টি সংসদীয় আসনে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফলে ঝিনাইদহের ৩ টি আসনে নৌকা, ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

বিজয়ীরা হলেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। তিনি পেয়েছে ৯৫ হাজার ৬শ ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৭৯ হাজার ৭’শ ২৮ ভোট।

ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল ১ লাখ ৩৬ হাজার ৭’শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী সমি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মোঃ সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯’শ ৯ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯’শ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park