1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে সেমিনারের উদ্বোধন

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

“নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার”এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী কারাতে সেমিনার।
শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park