1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে আ’লীগের আলোচনা সভা

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে গ্রেনেড হামলার প্রতিবাদে ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামীলীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত, আহতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন এবং প্রতিবাদে ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২১-০৮-২০২৩) বিকালে শহরের চুয়াডাঙ্গা ষ্টান্ডে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে আলোচনা সভার আয়োজন করে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগ। এতে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ তাহ্জীব আলম সিদ্দিকী সমি। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সদর আসনের সংসদ সদস্যের একান্ত সচিব রওশন আলী, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, সুরাট ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ হোসেন, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, জেলা আওয়ামী যুবলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, পৌর আওয়ামী যুবলীগ, সদর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত আগুন সন্ত্রাস করতে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের অপশক্তি মোকাবেলা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park