1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ১০ দিন ব্যাপী শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ল্যাবে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ঝিনাইদহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা প্রোগ্রামার মিহির কুমার মিত্র, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, স্টান্ডার্ড টেকনোলজি লিমিটেডের চীফ অপারেশন অফিসার মোশাররফ হোসেন খান, জেলা কো-অর্ডিনেটর মাহমুদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালর মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প এই অধিদপ্তরের একটি অন্যতম প্রকল্প। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের ১ হাজারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ জন করে মোট ৪ হাজার শিক্ষককে ১০ দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে ৪০ জন শিক্ষককে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ে আইসিটি ও কম্পিউটার ব্যবহারে আর ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবে। এর ফলে দেশে তৈরী হবে স্মার্ট শিক্ষক। যাদের হাত ধরে আগামী প্রজন্ম শুধুমাত্র বাংলাদেশেই না সারা বিশ্বে তথ্য ও  প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park