1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর মিষ্টি উৎসব

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয় লাভ করায় মিষ্টি উৎসব করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

বিকেলে এ উপলক্ষে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের আমন্ত্রন জানানো হয়। শুভেচ্ছা বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী মহুল তার ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ৫ বছর সকলের পাশে থেকে সেবা করার আশ্বাসও দেন।

পরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ মিষ্টি মুখ করেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে ১১ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। ঈগল পাখি প্রতিকে ১ লাখ ৩৬ হাজার ৭’শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park