1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৪

ঝিনাইদহ (যশোর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের ৩নং পানির ট্যাংপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী বাদল, আলিফ, হাফিজুর রহমান পলাশ ও কালু হোসেন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের ৩নং পানির ট্যাংপাড়ার একটি দোকানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক হাফিজুর রহমান পলাশ বসে ছিলেন। এ সময় ওই স্থানে আসেন যুবলীগ কর্মী মো: বাদলসহ কয়েকজন। রাজনৈতিক বিরোধ ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির সুত্র ধরে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে হাফিজুর রহমান পলাশ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক। অন্যদিকে যুবলীগ বাদল ও আলিফ নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিী সমির সমর্থক বলে পুলিশ জানায়। ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসা শরিফুল ইসলাম শরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষ ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মেহেদী ইসলাম টিটু জানান, হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দু-জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park