1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে সাবেক সেনা সদস্য হত্যা মামলার প্রধান আসামীকে ২ টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ আটক করেছে র‍্যাব-৬

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকার শুড়া গ্রামের সাবেক সেনা সদস্য ও সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী আবু সাইদ (৩৬)কে দুইটি অস্ত্রসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ । শনিবার ভোর রাতে হরিণাকুন্ডু শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু সাইদ পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে। শনিবার বিকালে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ নভেম্বর রাতে মসজিদে এশার নামাজ পড়ে শুড়া গ্রামের খালের পাড় ধরে তিনি বাড়ি ফিরছিলেন। রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে পার্বতীপুর গ্রামের জব্বার মন্ডলের মেহগনি বাগান সংলগ্ন বাশেঁর সাকোর নিচে ভিকটিম শামীম হোসেনের লাশ পাওয়া যায়। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরদিন ২৪ নভেম্বর হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। র‌্যাবের আভিযানিক দল শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হরিণাকুন্ডু শহরে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী অবৈধভাবে অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে আবু সাইদকে দুইটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানায় সে আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এছাড়া সে সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান শামীম হত্যাকান্ডের সঙ্গে জড়িত। শামিম হত্যার পর এতোদিন মামলাটি মোটিভ ও ক্লু লেস অবস্থায় ছিল বলে র‌্যাব জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park