1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াাউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়েজন করা হয়।

আলোচনা সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম.এ মজিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে আলোচনা সভায় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ও প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমন বাংলাদেশকে সুখি সমৃদ্ধ রাষ্ট্র তৈরী ও তার রূপরেখা প্রণয়ন করেছিলেন। তার ১৯ দফা কর্মসুচি সেই স্বপ্নেরই অংশ। তিনি বলেন, তাবেদারের দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার উদ্যোগ নেয়া মুহুর্ত তাকে নির্মম ভাবে শহীদ করা হয়। তার এই হত্যার পেছনে ছিল সুগভীর ষড়যন্ত্র”। আলোচনা শেষে শহীদ জিয়াাউর রহমানের রুহের শান্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park