1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে রাশিদুল ইসলাম (২৮) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাশিদুল সাধুহাটী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে।

 

গত ৫ ডিসেম্বর তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার আওতাধীন হিজলগাড়ি বাজার সড়ক দুর্ঘনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের বড় ভাই মজনুর রহমান জানান, ঘটনার দিন তার ছোট ভাই চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামে মামা বাড়িতে মাকে পৌছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হিজলগাড়ি বাজারে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি কপি বোঝাই ট্রাকের পিছনে মেরে রাস্তার পাশে ছিটকে পড়েন রাশিদুল। এতে তার মাথায় আঘাত লাগে। বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করলে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি আইসিউতে মারা যান।
হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই আমিরুল ইসলাম খবর নিশ্চত করে জানান, শুনেছি দুঘর্টনায় আহত রাশিদুল ঢাকায় মারা গেছে। তবে এ বিষয়ে নিহতের স্বজনরা কোন অভিযোগ করেননি। উল্লেখ্য, সড়ক দুর্ঘনায় নিহত রাশিদুল ইসলাম ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের ভাতিজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park