1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর শের আলী প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শের আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা মোহাম্মদ শের আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। সেসময় উপস্থিত ছিলেন শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হাসান, হরিণাকুন্ডু উপজেলা প্রসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ ও সাংবাদিক মুক্তার হোসেন সহ অন্যন্যারা। অনুষ্ঠান পরিচালনা করেন মুস্তাফিজুর রহমান টুটুল। খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, সয়াবিন তেল, লবন ও পিয়াজ বিতরণ করা হয়। এসকল খাদ্য সামগ্রী পেয়ে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park