1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ৫’শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে এ কম্বল বিতরণের করা হয়। সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আজিজুল ইসলাম লিটনের সৌজন্যে শহরের হামদহ ট্যাংকিপাড়ায় এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ। সেসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, যুগ্ম-সম্পাদক আসিফ ইকবাল মাখন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, কোষাধ্যক্ষ জুলফিকার হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুলসহ অন্যান্যরা।
এসময় শহরের ৪ নং ওয়ার্ড এর ৫’শাতধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন। পরে প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের হজ¦ পালনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park