1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্বামীর হাতে স্ত্রী হত্যা মামলার পালাতক আসামী র‍্যাবের অভিযানে গ্রেফতার

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্বামীর হাতে স্ত্রী হত্যা মামলার পালাতক অন্যতম আসামী মোঃ রাসেল (২৮) কে র‌্যাবের অভিযানে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ভিকটিম সিমা খাতুনের সাথে জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় আসামীকে ভিকটিমের বাবা যৌতুক বাবদ নগদ টাকা এবং সংসারের বিভিন্ন জিনিসপত্র প্রদান করেন। পারিবারিক জীবনে তাদের দুইটি সন্তান রয়েছে। কিছুদিন পুর্বে আসামী ব্যবসা করার কথা বলে ভিকটিমের নিকট ২ লক্ষ টাকা যৌতুক দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের পিতা তার অভাব অনটনের সংসার হতে ১ লক্ষ টাকা যৌতুক প্রদান করেন। আসামী যৌতুকের অবশিষ্ঠ টাকা দাবী করিয়া পুনরায় ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। দাবী করা যৌতুকের অবশিষ্ট টাকা না পেয়ে গত ১৩ মে ২০২৩ তারিখ ভিকটিমের সাথে আসামীর বাকবিতন্ডা হয়। তখন ভিকটিম যৌতুকের অবশিষ্ঠ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধৃত সহযোগী আসামীর সহায়তায় পাষন্ড আসামী তার ভাড়াকৃত বসত ঘরের মধ্যে লোহার হাতুড়ী দিয়ে ভিকটিমকে এলোপাথারিভাবে আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে একই তারিখ চিকিৎসারত অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। উক্ত বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা হত্যাকারী পাষন্ড স্বামী জহুরুল ইসলামকে র‌্যাব গ্রেফতার করেন এবং সহযোগী আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহযোগী আসামীর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২১ আগষ্ট ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জেলা শহরের আরাপপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা সহযোগী অন্যতম আসামী ঝিনাইদহ সদর উপজেলার হাফিজ উদ্দিনের ছেলে মোঃ রাসেল (২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park