1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে অবরুদ্ধ করা মামলায় দুই ব্যবসায়ী গ্রেফতারের প্রতিবাদে দোকান ধর্মঘট

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঁধা দেওয়ার অভিযোগে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাটখোলার ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করছে। এতে বিপাকে পড়েছে সর্বস্তরের মানুষ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও জেলা ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা নতুন হাটখোলায় অভিযান চালায়। দুটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে। সেসময় আশপাশের ব্যবসায়ীরা বিচারকদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এলে তারা সেখান থেকে চলে যায়। এ ঘটনায় রাতে ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর দুই জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবীতে সকাল থেকেই ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।
আর এতে চরম বিপাকে পড়েছে বাজার করতে আসা সব শ্রেণীর মানুষ।
শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা আল-আমীন জানান, বাসায় অতিথি এসেছে। এখন বাজার করতে এসে কিছুই তো পেলাম না। সব দোকান বন্ধ। কেজি কলেজ পাড়ার হাবিবুর রহমান জানান, আমাদের ম্যাচে ৩৫ জন ছাত্র থাকি। এখন বাজারে এলাম কেনা-কাটা করব বলে। কিন্তু সব দোকান তো বন্ধ। এখন বাজার করতে না পারলে তো সবাইকে না খেয়ে থাকতে হবে।
নতুন হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিনা কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাই ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে বাজারে আসেনি। ডিসি স্যারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি এই সমস্যার সমাধান করলে ব্যবসায়ীরা আবারো দোকান খুলবে।
এ ব্যাপারে মামলার বাদি জেলা ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরার সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেন নি। অভিযোগ উঠেছে, ঠুনকো বিষয়ে প্রায় সময় ভোক্তা বা জেলা প্রশাসনের কর্মকর্তারা বাজারে অভিযান চালিয়ে দরিদ্র ব্যবসায়ীদের জরিমানা আদায় করে থাকেন। এতে সাধারণ ব্যবসায়ীরা নাখোশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park