1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পর্দা নামল ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের। শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় ঝিনাইদহ পৌরসভা বনাম সাগান্না ইউনিয়ন পরিষদ একাদশ। সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৫ টায় বল মাঠে গড়ায়। শুরু হয় আক্রমন পাল্টা আক্রমন। শত শত দর্শকের উপস্থিতিতে চলে তীব্র প্রতিযোগিতা। খেলা শুরুর ২৯ মিনিটের মাথায় পৌরসভার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে সাগান্না ইউনিয়ন একাদশ গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে। রক্ষণভাগ দুর্বল হওয়ার সুযোগে আরও এক গোল দেয় পৌরসভার একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে গোল পরিশোধ করতে না পারায় জয়ের মুকুট ছিনিয়ে নেয় পৌরসভা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। সেসময় স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি,  জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত ২৭ জুন এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলা ২০ টি দল অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park