1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে বিনামুল্যে কম্পিউটার ও ড্রাইভিংয়ের সনদপত্রসহ সন্মানী বিতরণ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে বিনামুল্যে অসহায় নারী ও যুবদের কম্পিউটার ও ড্রাইভিংয়ের সদনপত্র ও সম্মানী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের আরাপপুরে বহুমুখী মানব কল্যান সংস্থার কার্যালয়ে এ সার্টিফিকেট বিতরণ করা হয়। বহুমুখী মানব কল্যান সংস্থা ঝিনাইদহ  জেলা শাখার সভাপতি জোয়াদ আলী বিশ্বাসের সভাপতিত্বে সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র  সাংবাদিক  বিপুল আশরাফের সঞ্চালনায়  প্রধান  অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল লতিফ শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শৈলকুপার বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ, সংস্থার ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল প্রিন্স।
সেসময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। এই কারনে দরিদ্র, অসহায়, স্বামী পরিত্যক্তাদের বাছাই করে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে তারা নিজের পায়ে দাড়াতে পারেন। কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। ইতিমধ্যে বহুমুখী মানব কল্যান সংস্থার ঝিনাইদহ জেলায় ১ হাজার ১৭০ জনকে নারী ও পুরুষের  কম্পিউটার ও ড্রাইভিং কোর্স সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সদনপত্র  ও সম্মানী প্রদাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park