1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে বিদ্যালয়ে নেই কম্পিউটার ল্যাব তবুও নিয়োগ দিলেন প্রধান শিক্ষক ও সভাপতি

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নেই কম্পিউটার ল্যাব। তবুও টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিলেন ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষক নিয়োগের পর এলাকায় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী যে সকল প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু আছে সেই সকল প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দিতে পারবে। কিন্তু মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি কোন ল্যাব না থাকা স্বত্ত্বেও কে এম রুবেল নামের একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস ও সভাপতি এনামুল কবির বিপ্লব বিপুল পরিমান টাকার বিনিময়ে গত বছরের ৯ মার্চ রুবেল নামের ওই শিক্ষককে নিয়োগ দিয়েছে। রুবেল গত বছরের ১২ মার্চ সরকারি বেতনভাতা সুবিধাদীর সাথে যুক্ত হয়েছেন।

এ ঘটনায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে কালিচরণপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তিনি এই নিয়োগের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

নিয়োগের বিষয়ে সভাপতি এনামুল কবির বিপ্লব বলেন, জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী কে এম রুবেলকে কম্পিউটার শিক্ষক হিসাবে বিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়।

নিয়োগের ব্যাপারে প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস বলেন, শেখ রাসেল ল্যাবের বিপরীতে ল্যাব এসিসট্যান্ট নিয়োগ দেয়ার নিয়ম আছে। কিন্তু শেখ রাসেল ল্যাব না থাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়েছে।

কম্পিউটার শিক্ষক কে এম রুবেল বলেন, আমি নিয়ম অনুযায়ি কম্পিউটার শিক্ষক হিসাবে বিদ্যালয়ে নিয়োগ পেয়েছি।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মালেক বলেন, নিয়োগের ব্যাপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। ওই বিদ্যালয়ে ল্যাব আছে কি না আমার জানা নেই। যেহেতু অভিযোগ এসেছে। সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park