1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ কর্মসুচি পালিত

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৭ই জানুয়ারীর প্রহসনমুলক নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহের নগরবাথান বাজার ও হলিধানী এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

 

সেসময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির নেতা সাকিব আহমেদ বাপ্পি, শাহিন খান, হায়দার আলী, রিন্টু মুন্সি, হাফিজুর রহমান, যুবদল নেতা মোজাম্মেল হক ও মামুন হোসেনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লিফলেটে উল্লেখ করা হয়, হাসিনা সরকারের এই তামাশামুলক নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি। কেন্দ্রগুলোতে কুকুরের আনাগোনা ছিল। দেশে নির্বাচন হলেই উৎসবমুখর পরিবেশ আসে, কিন্তু ২৭ টি ভোট কেন্দ্রে কোন ভোটই পড়েনি। এতে প্রমানিত হয় এই ফ্যাসিষ্ট জালেম সরকারকে মানুষ প্রত্যাখান করেছে। লিফলেট বিতরণ শেষে নগরবাথান বাজারে জেলা বিএনপির সভাপতি বলেন, ঝিনাইদহের মানুষ শতস্ফুর্ত ভাবে ভোট বর্জন করেছে। ভোটের যে হার দেখানো হয়েছে তা সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের কারিশমা ছাড়া কিছুই না। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, কেন্দ্রে কেন্দ্রে তো কোন ভোটার যায়নি, তাহলে ভোট দিলেন কারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park