1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে নৌকার প্রার্থীসহ আওয়ালীগের ৪ প্রভাবশালী নেতার বিরুদ্ধে ইসির মামলা

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইসহ তার ৪ সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকুপা থানায় তিনটি মামলা হলো।

মামলার অন্যান্য আসামীরা হলেন, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু শিকদার ও উপজেলা যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা।
মামলা দায়েরর খবর নিশ্চত করে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত জনসভায় নৌকা প্রতিকের এজেন্ট ব্যতিত অন্য কোন প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিবে না মর্মে নৌকার সমর্থক হুমকী প্রদান করেন। বিষয়টি তদন্তে প্রমানিত হওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ এর ১১ ও ১২ বিধান লঙ্ঘিত হয়েছে। এছাড়া শৈলকুপা হল বাজার ও স্থানীয় স্কুল, মীর্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারেও আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এসব ঘটনার সঙ্গে আসামীরা জড়িত ছিলেন মর্মে প্রমানিত হয়।
ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মোঃ আব্দুস সালামের আদেশক্রমে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম এই মামলা করেন।
শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম আরো জানান, নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park