1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় দু’জনকে কুপিয়ে জখম

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-হরিনাকুন্ডু-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক নাসির উদ্দীন মন্ডল ও পলাশকে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা। আহত নাসির উদ্দিন আড়ুয়াকান্দি গ্রামের মতলেব মন্ডলের ছেলে ও পলাশ সুড়া পাড়া গ্রামের সব্দুলার ছেলে।

এঘটনাটি ঘটেছে সোমবার রাতে পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজারে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় নাসির মন্ডলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।এঘটনায় দুটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

যুবলীগ নেতা ইব্রাহিম খলিল রাজা জানান, তারা মিছিল করে নৌকার নির্বাচনী অফিসে বসে ছিলেন। এসময় সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মোটর সাইকেলে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে অফিসের চেয়ার টেবিল ভাংচুরসহ নাসির মন্ডল ও পলাশকে কুপিয়ে জখম করে। নির্বাচনী সহিংসতায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার বিস্তারিত জানতে চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের কাছে বার বার মোবাইলে ফোন করে তাকে পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park