1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র অনুপ্রেরণায় ঝিনাইদহে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যা- সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) জনগণের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‌্যালির আয়োজন করে। আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষ্যে ইয়েস গ্রুপের উদ্যোগে “টেকসই বাংলাদেশ বিনির্মাণে তারুণ্য চাই জাতীয় সবুজ-দক্ষতা কৌশল” শ্লোগানকে সামনে রেখে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে ৩৩ জন ইয়েস ও এসিজি সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধক ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি বলেন, যুব সমাজ চাইলেই একটি সমাজ পরিবর্তন করতে পারে। আজকের প্রতিপাদ্যে যুবদের টেকসই দক্ষতাকে বোঝানো হয়েছে। এই সাইকেল র‌্যালি যতটুকু মেসেজ দিতে পারবে তাই বড় পরিবর্তনের অংশ হয়ে থাকবে। এসময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি এম. সাইফুল মাবুদ, সহসভাপতি সালমা খানম, সদস্য এন. এম. শাহজালাল, নাসরিন ইসলাম, সুরাইয়া পারভীন মলি, মাহমুদা রহমান খুশি, কাজল কুমার বিশ্বাস এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বখতিয়ার হোসেন। ইয়েস দলনেতা মেহেদী হাসান ও সদস্য জোবাইদা খাতুন বৃষ্টির নেতৃত্বে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park