
ঝিনাইদহে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনের মৃদু শৈত্য প্রবাহের কারণে কাহিল হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ ও প্রাণীকুল। রোববার সকাল থেকে দেখা মেলেনি সুর্যের। উত্তরে হিমেল হাওয়া আর দিনের তাপমাত্রা কম থাকায় শীত যেন একটু বেশিই অনুভুত হচ্ছে। শীতের কারণে বেশি বিপাকে পড়েছে সমাজের নিম্ন আয়ের মানুষেরা। একটু উষ্ণতা পেতে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারন করছেন অনেকে।
সদর উপজেলার বিষয়খালী গ্রামের ইজিবাইক চালক আশাদুল ইসলাম বলেন, দিন আনি দিন খাই। তাই জেলা শহরে এসেছি ইজিবাইক চালাতে কিন্তু শীতের কারণে ইজিবাইক আর চালাতে পারছিনা। সকাল থেকে ৪’শত টাকার মতো ভাড়া মেড়েছি। যে ভাড়া মারছি তা মালিকের দিলে আমার আর কিছুই থাকবেনা। মালিককে প্রতিদিন ৪’শত ৫০ টাকা করে ভাড়া দিতে হয়। তাই মালিকের টাকা দিলে আজ বাজার করা সম্ভব না। তার পরও চেষ্টা করছি মালিকের ভাড়ার টাকা পরিশোধ করে কিছু টাকা নিয়ে বাড়িতে ফিরবো। প্রতিদিন ৯’শত থেকে ১ হাজার টাকা ভাড়া মারতে পারি। তার পর বাড়িতে ফিরে যাই। তবে আজ ৭’শত টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। তবে যাই হোক তাই নিয়ে আজ বাড়িতে ফিরে যাব। কারণ প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। আমি আর ইজিবাইক চালাতে পারছিনা। তারপরও পেটের তাগিদে ভাড়া মারছি।
এ জেলার মানুষ শীত উপেক্ষা করেই কাজে ছুটছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা।
Leave a Reply