এ ঘটনায় জেলা বিএনপি’র কার্যালয়ে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে দলীয় অনেক গুরুত্বপূর্ন ডকুমেন্ট নষ্ট হয়ে যাওয়ায় তাদের মারাত্মক ক্ষতি সাধিত হয়। মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারন সম্পাদক আল-ইমরানসহ সর্বমোট ৪৬৮ জনের নামে মামলা দায়ের হয়েছে। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ১৬, তারিখ-১৯/০৮/২০২৪ ইং।
Leave a Reply