1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ছাত্রলীগের বৃক্ষরোপণ, খাবার পানি ও স্যালাইন বিতরণ

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

“বৃক্ষরোপণ করি, সবুজ-সুন্দর আগামী গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা শহরের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এস.ডি.জি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার পানি ও স্যালাইন বিতরণ করে। জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিন তানভীর অঙ্কন, ছাত্রলীগ কর্মী বিনয় কুমার, সোহান হোসেন, জাহিদুল ইসলাম, রুবেল হোসেন, মিঠুন, শাহরিয়ার সাজ, হৃদয় রহমান ও সোহেলুর রহমান সজীব সহ জেলা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন। সেসময় উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে আমের চারা রোপন করেন। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পথচারী, ভ্যান চালক, রিকশা চালক, ইজিবাইক চালকসহ ৫ শতাধিক মানুষের মাঝে ক্যাপ, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park