1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে কোচিং যাওয়ার কথা বলে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হওয়ার ২৪ ঘণ্টা ‍পার হলেও আর বাড়ি ফিরে আসেনি মোস্তফা মাহিন (১৪) নামে এক কিশোর। ছেলের চিন্তায় মা রেক্সোনা পারভিন বার বার জ্ঞান  হারাচ্ছেন।
সোমবার (২৪ জুলাই) দুপুরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এ ঘটনায় মাহিনের বাবা লুৎফুল ইসলাম মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুল ইসলাম-রেক্সোনা পারভিনের বড় ছেলে মোস্তফা মাহিন। সে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
দুই ভাইবোনের মধ্যে মাহিন বড়। চারিত্রিকভাবে সহজ-সরল মাহিন। স্কুল ও কোচিংয়ে যাওয়া ছাড়া সে খুব একটা বাড়ি থেকে বের হয় না। অন্যান্য দিনের মতো গতকালও নিজের সাইকেলটি নিয়ে কোচিংএ যায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। তার গায়ের রঙ উজ্জল শ্যমলা। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ে ছিল কাঠালি রঙয়ের ফুল প্যান্ট ও ছাই রঙয়ের হাফহাতা গেঞ্জি।
মাহিনের বাবা লুৎফুল ইসলাম জানান, আমরা পুরো পরিবার মাহিনকে নিয়ে দুঃশ্চিন্তায় আছি। ওর মা অসুস্থ হয়ে পড়েছে। মাহিন বাড়ি না ফেরায় আমাদের নানারকম চিন্তা হচ্ছে। সকল আত্মীয়-স্বজনদের বাড়ি, হাসপাতালে খবর নেওয়া হয়েছে। আপনারা আমার ছেলেটাকে খুঁজে দেন। ওর খুব একটা বন্ধুও নেই। নিজের মতো নিজে থাকে। বেশিরভাগ সময় পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে।কিভাবে যে কী হয়ে গেলো বুঝতে পারছি না। কেউ যদি আমার ছেলেকে খুজে পায় সে যেন আমার মোবাইল নম্বর- ০১৭১৬৯৭৭৮৬৭ এই নম্বরে যোগাযোগ করে।
মাহিনের মা রেক্সোনা পারভিন কোনো কথা বলতে পারছেন না। তিনি শুধু অপলোক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন। মাহিন কখন ফিরবে।
ঝিনাইদহ সদর থানায় ডিউটি অফিসার সোনালী রানী জানান,এ বিষয়ে মাহিনের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। পুলিশ কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park