1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলার ৬ টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপার বাদে বাকি উপকরণ পাঠানো হয়।

 

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপার বাদে বাকি উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে।  নির্বাচন স্বচ্ছ করার জন্য ব্যালট পেপার আগামী কাল ভোট শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

ঝিনাইদহ জেলায় ৪ টি আসনে ভোট কেন্দ্র আছে ৫’শ ৮৫টি।  এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩’শত ৯৩ টি ও সাধারন ভোট কেন্দ্র ১’শত ৯২ টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ১ হাজার ৪’শত ৮০ জন। ভোট গ্রহন নিরাপদ ও সুষ্টু করার জন্য এক হাজার ৬’শত ৪ জন পুলিশ, ৭ হাজার ৮৪ জন আনসার, ৩’শত ২০ জন সেনা সদস্য ও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park