1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ঈদে মিলাদুনবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার পুরাতন জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরী উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সা.) শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব বিষয়খালী বাজার পুরাতন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আমির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান।
বিষয়খালী বাজার পুরাতন জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা খুরশিদ আলম মিঞা, জামাতে ইসলামি বাংলাদেশের মহারাজপুর ইউনিয়ন আমির মাওলানা আহম্মদ আলী, ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, মসজিদ কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সলেমান সরদার, উপদেষ্টা আব্দুল জলিল, কোষাধ্যক্ষ ইব্রাহিম মিয়া, সদস্য ও মিঞা অটো রাইস মিলের সত্বাধিকারী সাজেদুল ইসলাম সাজু, সদস্য ও সাংবাদিক বসির আহাম্মেদ, সদস্য সুজন মিয়া, নাছির উদ্দিন, মনোয়ার সরদার, মোস্তফা মালিতা, মসজিদে ইমাম হাফেজ মাওলানা ওহিদুল ইসলাম, উত্তর পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুকুল হোসেন, ব্যবসায়ী দবির আলী উপস্থিত ছিলেন।
মাওলানা ডাঃ হাবিবুর রহমান আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) তাঁর রেখে যাওয়া আদর্শ মেনে চলা যায় তাহলে আমাদের মানব জীবন পরিপূর্ণ হবে। সম্প্রতি ভারতীয় পুরোহিত কর্তৃক হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নিন্দা প্রকাশ করেন। একই সাথে এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park