1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে তার সহপাঠিরা।
রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে তার সহপাঠি ঝিনাইদহ এসএসসি ৯৪’ ব্যাচের শিক্ষার্থীরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাচের শিক্ষার্থীসহ তারা স্বজনরা বক্তব্য রাখেন। সেসময় বক্তব্য রাখেন ৯৪ ব্যাচের শিক্ষার্থী ও নিহত বরুন ঘোষের সহপাঠি তানভীর আহমেদ রনী, মীর ফজলে এলাহী শিমুল, এনামুল হক এনাম, আওয়াল হোসেন, কাজল চক্রবর্তী, ছন্দা মালতি, দিবা খন্দকার প্রমুখ। বক্তারা বরুন ঘোষ হত্যার মুল কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের সকলের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন তারা।

গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চা খেতে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park