1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে বিএনপি, জামাতের নৈরাজ্য ও দেশ বিরোধী অপশক্তির আগুন সন্ত্রাসের প্রতিবাদে “রুখে দাঁড়াও বাংলাদেশ” এ শ্লোগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের উদ্দোগে জেলা কার্যালয় চত্তর থেকে রবিবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পায়রা চত্তর, কেসি কলেজ সড়ক সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সেসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, সরোয়ার জাহান বাদশা, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আহমেদ সনজু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই বলেন, বিএনপি-জামাত আবারো দেশে অগ্নি সন্ত্রাস শুরু করেছে। ঢাকার অবস্থান কর্মসুচির নামে সরকারী গাড়ী ভাংচুর, অগ্নি সংযোগ সহ বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছে। কিন্তু পুলিশ তবুও সহনশীলতার পরিচয় দিয়ে তাদের উপর হামলা করেনি। কিন্তু এই সন্ত্রাসীদের মনে রাখতে হবে আগামীতে যদি পুনরায় এ পরিস্থিতি সৃষ্টি করতে চাই তাহলে তাদের হঠিয়ে দিতে সরকারের খুব বেশী সময় লাগবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park