1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) ভোরে হরিণাকুন্ডু উপজেলা শহরের হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে হরিণাকুন্ডু উপজেলার কিসমতপুর গ্রামের বাদশা মিয়া নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শশুরবাড়ি শ্রীফল তলা যাচ্ছিলো। পথে হরিণাকুন্ডু পৌরসভার হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

হরিণাকুন্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। রোববার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park