1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের শৈলকূপায় নসিমন-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকূপায় নসিমন মাহিন্দ্রা মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে ও আহত হয়েছে আরও ৩ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মী মফিজ মিয়া জানান, মাগুরা দরবার শরীফ থেকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে শৈলকুপার লাঙ্গলবাঁধ-শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে নসিমন ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুত্বর ভাবে আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে।

নিহত ব্যক্তিরা হলেন শৈলকূপা উপজেলার নওপাড়া গ্রামের জেহের আলী  বিশ্বাসের ছেলে মাহিন্দ্রা ড্রাইভার বাবু বিশ্বাস (৫০) ও একই উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে  অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৭)। এছাড়াও গাড়িতে থাকা ফাজিলপুর গ্রামের স্বপন মিয়া সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

এবিষয়ে শৈলকূপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মাগুড়া দরবার শরীফ থেকে বাড়ি ফেরার সময় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে মাহিন্দ্রা- নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়ে ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে মাহিন্দ্রা চালক বাবু বিশ্বাস ও  অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান নামের দুই জন মারা যায়। এছাড়াও তারা ৩ জন গুরুত্বর ভাবে আহত হয়ে কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park