1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় চেয়ারম্যান নির্বাচীত হলেন মোস্তফা আরিফ মন্নু ও সাইফুল ইসলাম টিপু

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
“৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ”
দ্বিতীয় ধাপের ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতিকের মোস্তফা আরিফ রেজা মন্নু ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের সাইফুল ইসলাম টিপু মল্লিক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোস্তফা আরিফ রেজা মন্নু মোটর সাইকেল প্রতিকে ৭৩ হাজার ৬’শ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামীম হোসেন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৭১ হাজার ৮’শ ৮০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী চশমা পতিকে ৭৫ হাজার ২’শ ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাকিল আহম্মেদ তালা প্রতিকে পেয়েছেন ৫০ হাজার ৯’শ ২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা নাসরিন লিপি হাস প্রতিকে ৭৩ হাজর ৬’শ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেজা খাতুন ফুটবল প্রতিকে পেয়েছেন ৫৯ হাজার ৬১ ভোট।
অপর দিকে হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস প্রতিকে ৩৪ হাজার ৩’শ ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান রিন্টু মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৯’শ ৭২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাজেদুল ইসলাম চশমা প্রতিকে ৩৪ হাজার ৯’শ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেদুল হক সুমন টিয়া পাখি প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৪’শ ৫৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার ফুটবল প্রতিকে ৫৭ হাজার ৯’শ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুচিত্রা রানী সাধুখাঁ হাঁস প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৪’শ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায় বেসরকারি ভাবে ঝিনাইদহের দুটি উপজেলার নির্বাবনী এ ফলাফল ঘোষনা করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ যা বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের নির্বাচনে এ দু’টি উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেছিল।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায় এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই দুই উপজেলায় পুলিশের ৩৮ টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৪টি টহল ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। তাদের সাথে ৩১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছিল। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৩ জন আসনার সদস্য দায়িত্ব পালন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park